More

    মঠবাড়িয়ায় ভুয়া মেজর গ্রেফতার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

    আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঊ আটক করেন। আটককৃত মো. সোহেল পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদার ছেলে। থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহেল গত ৫ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদার এর মেয়ে ফারজানা আক্তারকে (২৩) সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ে করেন।

    সে সেনাবাহিনী লগোযুক্ত মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর আবার কখনও ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে চলাফেরা কবতো।

    এছাড়া প্রতারক ওই যুবক একই পরিচয়ে বকশীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় বিবাহ করেন। প্রতারক সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে পরিচয়ে সম্প্রতি উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দাস কে চাকুরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকুরির আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন। কিন্তু প্রতারক সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। তাছাড়া আরো ৬ থেকে ৭ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিতে নিয়েছেন।

    এরপর এলাকায় গুঞ্জন ওঠে ওই যুবক সেনা কর্মকর্তার পরিচয়টি ভূয়া। ওই পরিচয়ে সে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার গৃহবধূ হাসি রানী বিষয়টি থানায় অভিযোগ করেলে পুলিশ তদন্ত করে প্রতারক যুবক সোহেলকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী হাসি রানী মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক সোহেলকে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...