More

    ৫০ বছর ধরে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভাঙন,রোধে নেওয়া হয়নি কোন ব্যবস্থা

    অবশ্যই পরুন

    ‘আমার স্বামীর একটা বাড়ি ছিলো সেটি নদীতে চলে গেছে অনেক আগেই পরে একটু দূরে আরেকটা বাড়ি করছিলো আমার ছেলেরা সেটিও ভেঙে বিলীন হয়ে গেছে , এছাড়া আমাদের যে শেষ সম্বল ছিলো সব সুগন্ধা নদীতে বিলীন হয়ে গেছে। এমনকি আমার স্বামীর যে কবর ছিল তাও নদীতে। বর্তমানে আমারা অন্যের জমিতে কোনোরকম একটু ঘর উঠিয়ে থাকি।

    আমাদের কেউ কোনো খোঁজ-খবর নেননি। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি।’—কথাগুলো বলেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের নদীর তীরের বাসিন্দা মাকসুদা বেগম । একই এলাকার রশিদ মোল্লা বলেন,প্রায় ৫০ বছর ধরে নদী ভাঙন চলতে আছে এখন পর্যন্ত ভাঙন রোধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।শতশত পরিবার হারিয়েছে তাদের বসতঘর, গাছপালা, পানের বরজ থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পত্তি।

    সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বিভিন্ন গ্রাম ও জনপদ। নদীপারের ১০ গ্রামে তীব্র ভাঙনে দিশেহারা শত শত পরিবার। দফায় দফায় বাড়ি ছেড়েও রক্ষা মিলছে না। বর্ষা মৌসুম এলেই শঙ্কায় দিন কাটে নদীপারের মানুষের। এলাকাবাসী জানায়, সুগন্ধা নদীর ভাঙনে শতাধিক পরিবার তাদের মাথা গোঁজার শেষ সম্বল ভিটেমাটি হারিয়েছে। একসময়ের মধ্যবিত্ত পরিবারগুলো নদীর ভয়াল গ্রাসে সব হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করছে।

    জেলার তিমিরকাঠি, দরিরচর, খোজাখালী, মল্লিকপুর, সিকদারপাড়া, বহরমপুর, ষাটপাকিয়া, কাঠিপাড়া, অনুরাগসহ ১০টিরও বেশি গ্রামের বড় অংশ নদীর পেটে গেছে। এর মধ্যে খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া গ্রামের সবচেয়ে বেশি অংশ বিলীন হয়েছে নদীতে। হেপী বেগম বলেন, নদী ভাঙতে ভাঙতে এখন ঘরের সঙ্গে এসেছে। এখন আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি।

    আমাদের ছেলে-মেয়ে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। কোথায় যাবো কি করবো কিছুই বুঝতে পারছি না। মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ হাওলাদার বলেন, আমাদের এখানে প্রায় ২০-৩০টা বসতবাড়ি ছিল, সব নদীতে এখন ২-৩টা পরিবার আমরা এখানে আছি। তাও বিলীনের পথে আমরা কিছুই চাইনা আমাদের নদী ভাঙ্গনটা রোধ করে দিলেই হবে।

    কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের বাসিন্দা জামাল ফকির বলেন, আমার বাপ-দাদার বাড়ি সুগন্ধা নদীর মাঝখানে। এখন কিছু অর্থ জমিয়ে নতুন বাড়ি করেছি। আমাদের এখানে এতবছর ধরে ভাঙন, তা রোধ করতে কেউ কোনো পদক্ষেপ নেয়নি।

    অবসরপ্রাপ্ত তহসিলদার হাজী আব্দুল হক তালুকদার বলেন, যে জায়গাটায় আমি অনেক বসতঘর দেখেছি, সেখান থেকে এখন লঞ্চ চলাচল করে। নদী এখন আমার বাড়ির কাছাকাছি চলে আসছে। আমি হয়তো ভবিষ্যতে নিজ ভিটায় থাকতে পারবো না।

    ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, ঝালকাঠি ও নলছিটির ভাঙন এলাকা আমাদের একটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। অন্যান্য ভাঙন স্থানে প্রাথমিক জরিপ সম্পাদনা করা হয়েছে। প্রকল্প কার্যক্রম অনুমোদন পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    AviaMasters: Quick‑Fire Crash Gaming for the Modern Player

    Launch into the Skies: Short, High‑Intensity SessionsThe thrill of AviaMasters lies in its bite‑size bursts of action—each round finishes...