More

    নেছারাবাদে ডাকযোগে উড়ো চিঠিতে দুই জামায়েত নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি

    অবশ্যই পরুন

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদে ডাকযোগে দুই জামায়েত নেতার নামে চিঠিতে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ছেড়ে দেয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। উক্ত চিঠি প্রাপ্তির পর ওই জামায়েত নেতারা উভয়েই উপজেলা জামায়েত নেতাদের পরামর্শে নেছারাবাদ থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

    শনিবার ১৬ই আগস্ট পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো:আব্দুর রহমানের নামে ডাকযোগে রেজিস্ট্রিকৃত একটি চিঠি আসে।

    চিঠিতে আব্দুর রহমানকে জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে দেয়ার জন্য হুমকি প্রদান করা হয়। একইসাথে ওই নেতার কাছ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। যে চিঠির খামের উপর প্রেরকের নাম মোঃ কবির মিয়া। চিঠিতে তার নামের সাথে নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রাম বলে উল্লেখ রয়েছে। এরপূর্বে গত ১৩ই আগষ্ট একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়েত ইসলামী ওলামা বিভাগের সভাপতি মোঃ শরিফুল ইসলামকে রাজনীতি ছাড়ার জন্য চিঠিতে হুমকি দিয়ে রেজিস্ট্রিকৃত চিঠি দেয়া হয়।

    ওই চিঠির খামের উপরে প্রেরকের নাম লেখা ছিল মোঃ জাহিদ সিকদার। তিনি নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা বাসিন্দা বলে উল্লেখ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো: জহিরুল ইসলাম জানান আমাদের দলের ইউনিয়নের দুইজন নেতাকে ডাকযোগে রেজিস্ট্রিকৃত চিঠির মাধ্যমে রাজনীতি ছাড়ার হুমকি দেয়া হয়েছে।

    একইসাথে চিঠিতে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। আমরা চিঠিতে দেয়া নাম ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. বনি আমিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।

    চিঠিতে উল্লিখিত মোবাইল নাম্বার ট্রাকিং করে জানতে পেরেছি, নাম্বারগুলো চট্টগ্রামের। তারপরও বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...