More

    বরিশাল মেডিকেলে মারধর: হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় দিল চিকিৎসক ও কর্মীরা

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের ওপর হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা। অন্যথায় ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি দিয়েছেন তারা।

    সোমবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার সভাকক্ষে এক সংবাদ সম্মলেনে হাসপাতালের মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল স্তরের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অফিসার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছি।”

    সৈকত বলেন, “পূর্ণ শাটডাউনের যাওয়ার আগে সোমবার ও মঙ্গলবার হাসপাতালের সামনে নিরাপদ কর্মস্থলের দাবিতে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন করা হবে। এই ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে পূর্ণ শাটডাউনে যাব। “বরিশালবাসীর জনস্বাস্থ্য ও রোগীদের কথা বিবেচনা করে আমরা ৪৮ ঘণ্টা আমাদের সার্ভিস চালু রাখবো।

    তবে এ সময়ের মধ্যে হাসপাতালের কোন কর্মকর্তা ও কর্মচারী বা হাসপাতালের কোন স্থাপনার ওপর হামলা হয়, কিংবা কোন অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে আমরা তাৎক্ষণিক কর্মবিরতিতে যাবো। আর এ জন্য দায়ী থাকবে হামলাকারীরা।”

    সংবাদ সম্মেলনের আগে সভাকক্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীরের উপস্থিতিতে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা হয়। সভা শেষে পরিচালক কোন কথা বলতে চাননি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Commission operating are reliable, in addition to system is effective on the cellular

    The fresh new 100% match invited supply to ?200 is amongst the far more aggressive inside checklist, even when...