More

    পুকুরে পোনা, সম্মানে সোনা—রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব

    অবশ্যই পরুন

    মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলায় নানা আয়োজনে উদ্‌যাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পোনা অবমুক্ত, র‍্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উদ্বোধনী আয়োজন শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও রাহুল চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আয়সা সিদ্দিকা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন।

    সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য চাষে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সফল উদ্যোক্তা ও চাষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ইউএনও রাহুল চন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    One to gambling company you to wishes to do business in the joined empire can be joined and you may controlled of the an...

    Personal stats. To cease spying sight, Ladbrokes spends cutting-boundary safeguards standards to ensure that people data is just like...