More

    শেখ মুজিবকে নিয়ে শোক : শাকিব বলছেন, কাউকে মনঃক্ষুণ্ণ করার উদ্দেশ্য ছিল না

    অবশ্যই পরুন

    ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তবে তার সেই পোস্টকে ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে দেশের এক সংবাদমাধ্যমে মুখ খুললেন ঢাকাই সিনেমার এই তারকা।

    শাকিব খান বলেন, ‘দেখুন এখন আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে। বিশ্বাস ছিল আমাদের চিন্তা ভাবনাতেও এই সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে, জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের যেমন স্মরণ করা উচিত তেমনি দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন জাতির সেইসব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয়।’

    তিনি আরও বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সবসময় রাজনীতির ঊর্ধ্বেই থাকুক। দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত। ’

    নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শাকিব খান বলেন, ‘দেখুন আমি শাকিব খান কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো রাজনৈতিক পদ বা দায়িত্বও আমার নেই। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। এমনকি কোনো ধরণের পলিটিক্যাল সুযোগসুবিধা নেইনি। বরং অনেকসময় আমাকেই কর্ম থেকে ব্যক্তিজীবনে পলিটিক্যাল লোক দ্বারা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে সেটা তো সংবাদমাধ্যমের কল্যাণে কারো অজানা থাকার কথা নয়।’

    সম্প্রতি দেওয়া পোস্ট প্রসঙ্গে শাকিব খানের ব্যাখ্যা, ‘সম্প্রতি দেওয়া আমার পোস্ট কাউকে মনঃক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য ছিল না। যারা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন তা মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....