More

    কীর্তনখোলায় চরের মাটি কাটায় দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদীর চরের মাটি কেটে নেয়ার সময় ২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি পল্টুন ও একটি এস্কেভেটর (বেকু) জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

    মঙ্গলবার রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীর কদমতলা চর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন- নগরের চৌমাথা এলাকার হারুন-অর রশিদের ছেলে মোঃ স্বপন এবং সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আব্দুল আলী খানের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর।

    এছাড়া এই অবৈধ মাটিকাটার সাথে নগরীর রুপাতলীর খাইরুল কবির ও চরমোনাইর এক ইউপি সদস্য জড়িত বলে জানা গেছে। কাটা মাটিগুলো সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, একটি চক্র চরমোনাই এলাকায় কীর্তনখোলা নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেন।

    পরে ভ্রাম্যমান আদালত তাদের ১ লাখ টাকা জরিমানা করেন। অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...