More

    রাজাপুরে খালে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ি মাদ্রাসা এলাকার খালে গোসল করতে নেমে শামীম হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মানিকের ছেলে।

    তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।  বিজ্ঞাপন স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও শামীম খালে গোসল করতে নামেন। এ সময় মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ খালের গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি। পরে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযান চালায়, তবে সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।  স্বজনরা জানান, শামীম সাতার জানতেন। তবে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ফলে পানিতে নেমেই অসুস্থ হয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায় এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gebrauchstauglichkeit, Sprachunterstutzung unter anderem effectuer Geschaftsbedingungen spielten hinein der Bevorzugung eine individuelle Person

    Eltern den ersten schritt machen inside Rouletten Einsatzen mit einfachen Entwicklungsmoglichkeiten, wie gleichfalls rot/verboten ferner eben/ungerade, in denen ihr...