More

    বরিশাল নার্সিং কলেজের হলের পলেস্তারা খসে ছাত্রী আহত

    অবশ্যই পরুন

    বরিশাল নার্সিং কলেজের ছাত্রী হলের পলেস্তারা খসে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল চত্বরে নার্সিং কলেজ ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে।

    আহত ছাত্রী রিমি আক্তার ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিমি।এ ঘটনার প্রতিবাদে রোববার (৭ সেপ্টেম্বর) দিনভর নার্সিং কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

    এ সময় শতভাগ নিরাপদ আবাসন, গভীর রাতে মেয়েদের হোস্টেলে বহিরাগদের প্রবেশ বন্ধসহ নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান তারা।

    নার্সিং কলেজ শিক্ষার্থী ফজলে রাব্বি জানান, ছাত্রী হোস্টেলে নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন রিমি নামে ওই ছাত্রী। ভোরে হঠাৎ করেই ছাদের বিশাল অংশের পলেস্তারা খসে তার গায়ে পড়ে। এতে শিক্ষার্থী রিমি প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাৎক্ষণিক সহপাঠীরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

    ফজলে রাব্বি বলেন, ছাত্রীদের হোস্টেলসহ বরিশাল নার্সিং কলেজের পুরুষ হোস্টেলগুলোও ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে হোস্টেলগুলোতে সংস্কার কাজ না হওয়ায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। প্রায়ই এগুলো খসে পড়ছে। কিন্তু হোস্টেল সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    রাব্বি অভিযোগ করেন, ছাত্রী হোস্টেলে পুরুষ লোকের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ গভীর রাতে হোস্টেল চত্বরে বহিরাগতরা প্রবেশ করছে। গরু চরানো হচ্ছে হোস্টেলের মধ্যে। রাত ১২টার পরও গরু নেওয়ার জন্য বহিরাগতরা ভেতরে প্রবেশ করছে। যার প্রমাণসহ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ অধ্যক্ষকে বহুবার বলেছি। কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব দেননি।

    তিনি আরও বলেন, তাই শিক্ষার্থীদের শতভাগ নিরাপদ আবাসন ব্যবস্থা এবং ছাত্রী হোস্টেলে বহিরাগত প্রবেশের প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাস বর্জন করে ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি।নিরাপদ আবাসন এবং ক্যাম্পাসের দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণের কথা জানান শিক্ষার্থী ফজলে রাব্বি।

    বরিশাল নার্সিং কলেজ অধ্যক্ষ হোসনে আরা আক্তার রুমি বলেন, শিক্ষার্থীদের অভিযোগ এবং দাবির যৌক্তিকতা রয়েছে। তবে হোস্টেল সংস্কারের বিষয়টি গণপূর্ব বিভাগের অধীনে। আগেও হোস্টেল সংস্কারের জন্য তাদের চিঠি দেওয়া হয়েছে। এর আগে সংস্কারও হয়েছে। নতুন করে সংস্কারের জন্য গণপূর্তকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েদের হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wetten ohne Umwege: Wie sportwetten ohne oasis den Einstieg erleichtern

    Sportwetten ohne Oasis: Direkter Einstieg in die Welt der Sportwetten Warum Sportwetten ohne Oasis für Einsteiger attraktiv sind Der Einstieg in...