More

    বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি আজ

    অবশ্যই পরুন

    এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগের ম্যাচেই ধূলিসাৎ হয়েছে বাংলাদেশের। শেষ মুহূর্তের গোলে ইয়েমেনের কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্ন ভঙ্গ হয় শেখ মোরসালিনদের। এর আগে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। টানা দুই ম্যাচ হারের পর আজ গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

    বাংলাদেশ সময় বেলা ৩টায় ভিয়েত ট্রাই স্টেডিয়ামে শুরু হবে দুদলের ম্যাচটি। এ ম্যাচে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকবে বাংলাদেশ যুব দল। অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য তাদের।

    তবে সিঙ্গাপুর ম্যাচটিও যে বাংলাদেশের জন্য সহজ হবে না- সেটি বলেই দেওয়া যায়। গত জুনে নিজেদের ঘরের মাঠে সিঙ্গাপুর সিনিয়র দলের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। এবার তাদের যুব দলের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে মোরসালিনদের। তবে শেষ ম্যাচটি জয়ে রাঙিয়ে দেওয়ার জন্যই মাঠে নামবেন তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...