More

    লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ:  ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রসাশক মোঃ শাহ আজিজ এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (১৫ মার্চ)রবিবার সকালে লালমোহন পৌরসভার হল রুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন লালমোহন পৌর কতৃপক্ষ।

    বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন পৌর নির্বাহী মো: আরিফ হোসেন এর সঞ্চালনায় পৌরসভা প্রকৌশল মো: আব্দুস সাত্তার,সহকারী প্রকৌশলী মো: কামাল উদ্দিন ও মো: মেহেদী হাসান,পোর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আফসার উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: নাজিমুদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে পৌর প্রশাসক ও ইউএনও মোঃ শাহ আজিজ এর লালমোহনে কর্মময় সময়ের স্মৃতিচারণ করে বলেন,স্যার লালমোহন পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সততা,নিষ্ঠা, ও দক্ষতার সঙ্গে কাজ করে পৌরসভার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কৃতজ্ঞতা স্বীকার করে তাঁর ভবিষ্যৎ কর্মস্থলের সফলতা কামনা করেন।

    এসময় বিদায়ী প্রশাসন মোঃ শাহ আজিজ তার বক্তব্যে বলেন,দায়িত্ব পালনকালে তিনি লালমোহনের সর্বস্তরের মানুষের আন্তরিকতা,ভালোবাসা ও সহযোগিতার জন্য তিনি পৌরসভা এবং উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী পৌর প্রশাসক মোঃ শাহ আজিজকে পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে দুপুরে জেলা প্রশাসক এর কার্যালয় থেকে লালমোহন উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজকে বিদায়ী সংবর্ধনা দিয়ে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ড.মোঃ শামীম রহমান।

    এছাড়াও শনিবার লালমোহন অফিসার্স ক্লাব এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এর পক্ষ থেকে ইউএনও মো: শাহ আজিজকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য,গত ১২ মার্চ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরিশাল বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। যার স্মারক নম্বর: ০৫.১০.০০০০,০০০,০০১,০৪,০০০১.২৬.২৫

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চির নিন্দ্রায় শায়িত হলেন বানারীপাড়ার জননন্দিত সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধা

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের একাধিক বারের জননন্দিত সাবেক ইউপি...