More

    নাজিরপুরে সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সৌদি আরবের রাষ্ট্রীয় সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর পক্ষ থেকে উপহার হিসেবে প্রাপ্ত উন্নত মানের খেজুর বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ্ উদ্দিন এবং নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ খান।

    বিতরণকালে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি বাদশাহর এই মানবিক উপহার স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের সাধারণ মানুষের ইফতারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরণের সহায়তা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য নিদর্শন। উপজেলা প্রশাসন জানায়, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আগে থেকে তালিকাভুক্ত বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের ইমামদের হাতে এসব উন্নত মানের খেজুর তুলে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড প্রতি বছরই বাংলাদেশে এই ধরণের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে, যার অংশ হিসেবে আজ নাজিরপুরে এই কর্মসূচি পালিত হলো। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...