More

    নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন

    অবশ্যই পরুন

    হাসান আরেফিন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঝালকাঠির নলছিটি উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

    ৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা কাজী বাঁকে আলীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল রাজ্জাক হাওলাদারকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. জিন্নাত আলী শরীফ ও বীরমুক্তিযোদ্ধা মো. আবুল বাশার হাওলাদার। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি জেলা ইউনিট কমান্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমান্ড কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক নলছিটি উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দিনে এ কমিটি উপজেলার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...