More

    পবিপ্রবিতে বিজয়-২৪ হলের নবীনবরণ

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে আয়োজিত হলো ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সন্ধ্যা ৭টায় এক আনন্দঘন পরিবেশে উক্ত অনুষ্ঠান বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সিএসই ২০১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী বায়জিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার। এসময় বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, ছাত্র নির্দেশনা ও পরামর্শের পরিচালক এবং শরীরচর্চা বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীনদের উদ্দেশে বলেন, তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় আজ শুরু হলো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কেবল ডিগ্রির জন্য নয়। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব, মানবিকতা ও দায়িত্ববোধ শেখার এক বিশাল কর্মশালা।

    তোমাদের স্বপ্নগুলোকে বড় করে দেখতে হবে, আর সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও দক্ষতা উন্নয়নমুখী শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।

    নবীন শিক্ষার্থীরা এই যাত্রার অন্যতম অংশীদার। তোমরা যদি নিষ্ঠা, পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে যাও, তবে শুধু নিজের ভবিষ্যৎ নয় দেশ ও সমাজের ভবিষ্যৎ ও উজ্জ্বল করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    It’s a giant playing flooring with types of common table game such roulette, blackjack, baccarat, and you can web based poker

    If you find yourself trying to select the right gambling enterprise to experience within, it is good to take...