More

    নাজিরপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় নাজিরপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

    নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ বায়েজিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিনসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

    তারা নাজিরপুর উপজেলায় বিদ্যমান মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ বিভিন্ন সামাজিক অপরাধের চিত্র তুলে ধরেন এবং এসব অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে কার্যকর পরামর্শ প্রদান করেন।

    এ সময় প্রধান অতিথি ও পিরোজপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ বায়েজিদ ইসলাম বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে অপরাধ দুর করা সম্ভব।

    বাল্যবিবাহ প্রতিরোধে আমরা আগামী ওপেন হাউস ডে তে কাজীদের সতর্ক করবো এবং আসন্ন দুর্গাপূজা কেন্দ্রীক পুলিশের যে নিরাপত্তা সে বিষয়ে আমরা সোচ্চার রয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...