More

    রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন মার্কেটে দোকানদার ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এখন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সময় এসেছে।

    লিফলেট বিতরণকালে বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগে অংশ নিয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও কৃষকরা সৈকতের উদ্যোগকে স্বাগত জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...