More

    শিশু-কিশোরী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    নরসিংদী ও পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় শিশু ও কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল (১১টা) নগরীর সদর রোডে অবস্থিত অশ্বিনী কুমার হল-এর সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও শিশু ও কিশোরীদের ওপর সহিংসতা বন্ধ হয়নি।

    একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হওয়ায় এমন ঘটনা বেড়ে চলেছে। বক্তারা বলেন, শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    বিচারহীনতার সংস্কৃতি চলতে দেয়া যাবে না। বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

    সমাবেশ থেকে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    All the online game (apart from alive agent) is to explore arbitrary matter machines (RNGs) to make sure fairness

    All of the user on this page enjoys an indigenous apple's ios and you may Android application that have...