More

    মঠবাড়িয়ায় অবস্থান করলেও সাংবাদিকের নামে সাভার থানায় মামলা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী দেলোয়ার হোসেন পত্রিকা অফিসের অনুমতি নিয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় একটি কাজে আসেন। তিনি গত ৯ সেপ্টেম্বর মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যান। অথচ তার নামে ওই ৯ সেপ্টেম্বর এর ঘটনা দেখিয়ে ২৬ সেপ্টেম্বর সাভার থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

    দৈনিক যায়যায়দিন পত্রিকার পরিচয় দিয়ে সাভার এলাকার বাসিন্দা শামসুর রহমানের ছেলে আলী রেজা রাজু এ মিথ্যা মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে রাজু উল্লেখ করেন ৯ সেপ্টেম্বর তাকে অপহরণের পর বিবস্ত্র করে টাকা হাতিয়ে নেয়া হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক কাজী দেলোয়ার হোসেন বলেন, আমি ৭ সেপ্টেম্বর মঠবাড়িয়ায় একটি কাজের জন্য ঢাকা থেকে গিয়েছিলাম।

    ৯ সেপ্টেম্বর রাতে মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি আরো বলেন থানায় যে বিবস্ত্র ভিডিওটি দেখানো হয়েছে সেটি দেড় বছর আগের ঘটনা। তৎকালীন সময় কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমার জানা নেই। তিনি আরো বলেন ইতোমধ্যে যায়যায়দিন পত্রিকা অফিসে আমি যোগাযোগ করেছি।

    সাভারে আলী রেজা রাজু নামে তাদের কোন প্রতিনিধি নেই। পত্রিকা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ও আশ্বাস দিয়েছেন।রাজু একজন পেশাদার মামলাবাজ। তিনি প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন তদন্ত সাপেক্ষে মামলাটির যেন চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়।

    কাজী দেলোয়ার হোসেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। এদিকে সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক মহল। এ ব্যাপারে সাভার থানা অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিত্রা বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoZer Dépôt USDT : TRC20 vs ERC20 vs BEP20

    SommaireComprendre les Réseaux Blockchain pour l'USDTComparaison Détaillée : Frais, Vitesse et LimitationsProcédure de Dépôt en USDT sur CasinoZerProblèmes Fréquents...