More

    ঝালকাঠিতে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মালম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। রবিবার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা জনসাধারন কে অবহিত করন মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো.শাহাদাৎ হোসেন।

    এসময় কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন,সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার, পৌর বিএনপির সহ-সভাপতি বিষ্ণু পদ ধর, জেলা তাতী দলের সভাপতি বাচ্চু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন সকল ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল, তিনি সকলের অধিকার রক্ষায় সমান গুরুত্ব দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফায় সকল ধর্ম, বর্ণ গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ভাবে রেইনবো ন্যাশনের কথা উল্লেখ করেছেন।

    সনাতন ধর্মাবলম্বী সহ সকলের অধিকার যাহাতে নিশ্চিত থাকে সে জন্য আমাদের কে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি, সমল, ধর্ম বর্ন গোত্রের সকলে বাংলাদেশী হিসাবে সকলের মর্যাদা সমুন্নত থাকবে এবং সকলে মিলে মিশে আমরা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    River Dragons Dip Into our 2026 Slots Online Pokies site Game Review

    Five reels and three rows make up the layout of the slot, with bets of up to $500 per...