More

    বরিশালের বাসা থেকে ঝালকাঠির আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: বরিশালের সদর রোডের একটি বাসা থেকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শারমিন মৌসুমী কেকার (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

    তিনি বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরণ আহমেদ মিঠুর স্ত্রী এবং ঝালকাঠি পৌর এলাকার চাঁদকাঠি গ্রামের সিকান্দার কবিরের মেয়ে।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে কেকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

    তিনি আরও বলেন, “তার কন্যার দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। গলার নিচে সামান্য ফুলে থাকলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”

    কেকার মেয়ে দিতান জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং সম্প্রতি তার হার্টে দুটি রিং বসানো হয়।
    তিনি বলেন, “সোমবার বিকাল থেকে মা নিজের ঘরে ছিলেন। রাতে কোনো সাড়া না পেয়ে রুমে ঢুকে দেখি তিনি মারা গেছেন।”

    পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Only sign in using one of the greatest cellular gambling enterprises getting Fruit and enjoy all the benefits associated with the cellular software

    What's more, as a book gambling establishment, additionally brings a Android os application, which you yourself can obtain by...