More

    বরিশালে কানাডিয়ান নাগরিকের হারানো পাসপোর্ট উদ্ধার, প্রশংসায় ওসি মিজান

    অবশ্যই পরুন

    বাংলাদেশে ঘুড়তে আসা কানাডিয়ান (ব্রিটিশ) নাগরিকের পাসপোর্ট,এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজ পত্র হারিয়ে কোতয়ালী থানার ওসি মিজানুর রহমানের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

    ওসি মিজানুর রহমান বিষয়টি শুনে তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ গ্রহণ (জিডি -৯৪১) করে এবং থানায় কর্মরত এএসআই সাইফুল ইসলাম,এএসআই ইসমাইল হোসেন, এএসআই সাঈদ হোসেনসহ একটি টিম নগরীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করেন।

    উক্ত অভিযানে নগরীর চিহ্নিত তিন চোর চক্রের মূলহোতাদের আটক করতে সক্ষম হয় থানার পুলিশ।

    আটককৃত চোরের তথ্য সূত্রে হারানো পাসপোর্ট, এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজ পত্র উদ্ধার করা হয়। তবে একটি স্মার্ট (আইফোন) উদ্ধার করা সম্ভব হয়নি।

    বাংলাদেশে ঘুড়তে আসা কানাডিয়ান নাগরিকের সাথে থাকা রাসেদুল হাসান খান বলেন, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমানসহ তাদের টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এতো স্বল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

    এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল ৫টার সময় ফলপট্টি এলাকা থেকে বাংলাদেশে ঘুড়তে আসা কানাডিয়ান নাগরিকের প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। আমরা একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হারানো পাসপোর্ট, এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজ পত্র উদ্ধার করে হস্তান্তর করি। কিন্তু এখন পর্যন্ত মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আমাদের অভিযান চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How to Take Drostanolone Propionate 100: A Comprehensive Guide

    Drostanolone Propionate 100 is a popular anabolic steroid often used by bodybuilders and athletes to enhance performance, build muscle,...