More

    পিরোজপুরে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে ডাকাত অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ডাকাত অভিযোগে মো. আলী হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার সন্ধ্যার দিকে বান্ধাঘাটা এলাকার হাওলাদার বাড়িতে আলী হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে নিহতের পরিবারের অভিযোগ।

    মো. আলী হোসেন (৩৮) শিয়ালকাঠি এলাকার হাকিম হাওলাদারের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহতের স্ত্রী সোনিয়া আক্তার সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় আবুল বাশার ফরিদের নেতৃত্বে ৫০-৬০ জন লোক তাঁদের বাড়ির সামনে এসে ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আলী হোসেন ঘর থেকে বাইরে বের হলে তাঁকে ধরে নিয়ে ঘরের পাশের একটি সুপারিবাগানে নির্মমভাবে মারধর করা হয়।

    খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আলী হোসেনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    সেখানে আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোনিয়া আক্তার অভিযোগ করেন, স্থানীয় ফরিদের সঙ্গে আলী হোসেনের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে ফরিদ, জানে আলম, মিরাজ ও তাঁদের সহযোগীরা আলী হোসেনকে ডাকাত সাজিয়ে হত্যা করেছেন।

    এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, আলী হোসেনকে মারধরের ঘটনায় গতকাল রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এখন এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Slot Bonus Escludendo Deposito Le Offerte Culmine per Marzo 2026

    Si tronco di giri in regalo offerti dall’venditore ai suoi acquirenti a poter controllare una ovvero piuttosto slot machine...