More

    মোবাইলে কথা বলতে নিষেধ করায় ইন্দুরকানীতে গলায় ফাঁস দিলেন মাদ্রাসা ছাত্রী

    অবশ্যই পরুন

    ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইলে কথা বলতে নিষেধ করায় বাবা-মায়ের ওপর অভিমান করে জান্নাতী আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত জান্নাতী আক্তার ওই গ্রামের আবু তালেব হাওলাদারের মেয়ে।

    সে টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে জান্নাতী নিজের মোবাইল ফোনে কথা বলছিল। এসময় তার বাবা মোতালেব হাওলাদার কথা বলতে নিষেধ করেন এবং মা-বাবা দুজনেই তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে জান্নাতী ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

    পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমানের কারণেই জান্নাতি আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Dodaj Casino oni solidna wyboru dla polskich graczy, ktorzy chca bezpiecznego i bedziesz nowoczesnego kasyna online

    Z drugiej strony dostepna jest wlasciwie dedykowana aplikacja z rozwiazania ios i mozesz Mechanik. Do Calkowity Casino kodu promocyjnego...