More

    জিয়ানগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরের ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় -জিয়ানগর রয়েল বয়েজ ফুটবল একাদশ ও মোড়েলগঞ্জ প্রবাসী টাইগারর্স ফুটবল একাদশ।

    খেলা চলাকালীন উভয় দলের আক্রমণ-প্রতিআক্রমণে দর্শকদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস উত্তেজনা। ভবানীপুর আরাফাত রহমান কোকো ক্রীয়া সংসদের আয়োজনে টুর্নামেন্টের চুড়ান্ত ম্যাচ এর উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান। সভাপতিত্ব করেন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির মান্নু।

    ফাইনাল খেলাকে ঘিরে ভবানীপুর ও আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাঠ প্রাঙ্গণে উপচে পড়া দর্শকের উপস্থিতি যেন এক গ্রামীণ উৎসবের আবহ তৈরি করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    1u2win Casino: Quick‑Hit Wins for the Modern Player

    Fast‑Paced Fun from the First SpinWhen you log into 1u2win, the first thing that grabs your attention is the...