More

    শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদ্‌যাপন

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২ তম শুভ জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে শের -ই- বাংলার ঢাকায় মাযার (সমাধী) প্রাঙ্গণে তার জীবন ও কর্মের ওপর এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    শের- ই- বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু ‘র সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান সৈয়দ নূর নবীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব মারগুব মুরশিদ, সাবেক সচিব সিরাজুদ্দীন আহমেদ, শের- ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: এমডি আবদুল লতিফ প্রমুখ।

    আলোচনা সভায় বক্তাগন নতুন প্রজন্মকে শের ই বাংলা একে ফজলুল হক এর মৌলিক চিন্তা, তার আদর্শ ধারণ করে একটি সুখী সমৃদ্ধ স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন শের ই বাংলা ফাউন্ডেশন এর অন্যতম সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক সৈয়দ আতিকুল ইসলাম, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের কিবরিয়া, মাজাহারুল ইসলাম রিপন প্রমুখ।

    আলোচনা সভার আগে তার সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ, জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।এদিকে শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে চাখারের কৃতী সন্তান মহান এ নেতার শুভ জন্মদিন উপলক্ষ্যে রোববার সকালে চাখার ফজলুল হক ইনস্টিটিউট ও ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও দোয়া-মিলাদ এবং বাদ আসর বিভিন্ন মসজিদ ও এতিমখানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Video ports will be most common form of online position games you can play now

    For every single web site was checked out getting harbors betting range, equity, extra worthy of, payment rate, and...