More

    মঠবাড়িয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”। উপজেলা প্রশাসন ও মঠবাড়িয়া সমবায় বিভাগের যৌথ আয়োজনে এ দিবসটি উদ্‌যাপন করা হয়।

    শনিবার (১লা নভেম্বর) সকাল ১০ টায় প্রথমে উপজেলা পরিষদের চত্ত¡রে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মাখনলাল দাস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

    মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান সালাউদ্দিন ফারুক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী ভূমি কমিশনার রাইসুল ইসলাম, মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার মো. মজিবুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমবায় ব্যাংকের পরিচালক প্রফেসর শাকিল আহম্মেদ, মঠবাড়িয়া শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির সভাপতি প্রফেসর রামিম, বাশবুনিয়া কৃষি সমবায় সমিতির সভাপতি সুলতান আহম্মেদ প্রমুখ।

    সভায় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির আকন সহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মী, সাংবাদিক ও সমবায়ীবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, ১৯০৪ সালে সমবায় আইন অনুসারে মঠবাড়িয়ায় ১৯২৬ সালে সমবায় ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মঠবাড়িয়ায় ৪১৭টি সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে ১৯২টি কৃষি সমবায় সমিতি।

    এসব সমবায় সমিতি থেকে শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spiel und Unterhaltung in Online-Casinos

    InhaltVielfalt der SpieleSicherheit und FairnessVerantwortungsvoller Umgang Die Welt der Online-Casinos bietet eine bunte Mischung aus Spannung, Unterhaltung und der Möglichkeit,...