More

    পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট বিতরণ

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের আফতাবউদ্দিন কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে পিরোজপুরে জেলা ছাত্রদল। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেহান শেখ রাজু।

    এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা র সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম শেখ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি, জেলা ছাত্রদল নেতা সাকিব শেখ রনি,মাকসুদুর রহমান মুন্না, এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ, শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার শশী।

    ছাত্রদল নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। ছাত্রসমাজকে এসব দফার তাৎপর্য জানাতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Prominent gambling games include black-jack, roulette, and poker, per offering unique game play skills

    Choosing casinos you to comply with county laws is key to guaranteeing a secure and you will fair playing...