More

    ইন্দুরকানীতে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ইন্দুরকানী ( পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ি থেকে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে। বুধবার সন্ধ্যায় সাঈদখালী গ্রামের খালেক শেখের বাড়ি থেকে মিজান হোসেন (৪০) এর মরদেহ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ। জানা যায়, নিহত মিজান হোসেন দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রীর কাজ করতেন।

    অবসর সময়ে স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে ধাছ ধরতে যেতেন। সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের নিকট থেকে অগ্রিম বাবদ প্রায় চারমাস আগে পাঁচ হাজার টাকা নেন।

    টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ি থেকে লাপাত্তা। মঙ্গলবার শাশুড়ির মৃত্যুর সংবাদ শুনে মিজান হোসেন বাড়িতে আসলে ট্রলারের মালিক মহারাজ কালাইয়া আবাসন এর নিজ ঘর থেকে মিজানকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে ৪/৫ জন লোক মোটরসাইকেল নিয়ে মহারাজের বাড়িতে আটকে রাখে। মহারাজের মা নেহেরুন বেগম জানান, আমি বাড়িতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়িতে ফিরে এসে ঘটনাটি শুনতে পেরে ঘরের দোতলায় তাকে দেখতে গেলে অচেতন অবস্থায় দেখতে পাই।

    পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বাড়িতে থাকা মহারাজের স্ত্রী জানান, আমি ছাড়া বাড়িতে অন্য কেউই ছিলো না। মিজান হোসেন আমাদের বাড়িতে আসার পরে কয়েকবার বমি করেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে বিশ্রামের জন্য দোতলায় থাকতে দেওয়া হয়।

    ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে মিজান হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spielen Sie sicher und intelligent: Ihr Leitfaden für Online-Glücksspiele

    InhaltVerantwortungsvoller Umgang mit Online-GlücksspielenBeliebte Online-Casinospiele entdeckenStrategien für erfolgreiche Wetten In der heutigen digitalen Welt haben Online-Glücksspiele einen festen Platz in...