More

    ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জুলাই গণহত্যার অভিযোগ তুলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও তার সহযোগীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    নৈকাঠি বাজার এলাকা থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা মার্কেটের সামনে পথসভায় তারা সমবেত হন। পথসভায় বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম রেজা বলেন, আপনারা জানেন আজকে রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছি।

    তার কারণ শেখ হাসিনা ১৭ বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কামেয় করেছিল। দেশের নিরীহ মানুষদের আয়না ঘরে নিছে, গুম-খুন, কারাগারে বন্দী করে রেখেছে। বিনাবিচারে মানুষকে মামলা দিয়েছে। এই শেখ হাসিনার বিরুদ্ধে যে কথা বলতো তাকে কঠিনভাবে নির্যাতন করা হতো।

    পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের দায়ে তৎকালীন সরকারের সর্বোচ্চ বিচারের প্রয়োজন রয়েছে।

    তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের নিরাপত্তায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Simply how much Do Gambling establishment Buyers Generate from the 2024

    Traders when you look at the video game with more domestic advantage, such as for instance roulette if you...