More

    ঝালকাঠিতে খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

    অবশ্যই পরুন

    ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় খাল থেকে দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়রা খালে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত দুলাল খান সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে।

    পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুলাল পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। প্রতিদিনের মতো তিনি নৌকাযোগে সবজি এনে ঝালকাঠি শহরে বিক্রি করতেন। গত ১৬ নভেম্বর শহরে সবজি বিক্রি শেষে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বাদামতলা খেয়াঘাট এলাকায় হঠাৎ নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন।

    দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino non AAMS Integrazione GamStop (Giocatori UK)

    IndiceCosa Sono i Casino non AAMS e il Loro Status per i Giocatori UKGuida Passo-Passo all'Accesso e alla RegistrazioneAnalisi...