More

    পিরোজপুর-১ আসনের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তার শামীম শেখ বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা। ‎পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার অভিযুক্ত ছিলেন শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারের পর শামীমকে সেখান থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার শামীমকে পিরোজপুর আদালতে পাঠানো হবে নাজিরপুর উপজেলার একটি নিয়মিত মামলায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating gambling websites without the clutter: when simplicity wins over flash

    Streamlined layouts and straightforward navigation on gambling websites often create a more inviting space, allowing users to focus without distractions and encouraging longer visits.