More

    ভূমিকম্পের প্রভাবে বরিশালে নদীগর্ভে বিলীন বসতঘর

    অবশ্যই পরুন

    ভূমিকম্পের প্রভাবে বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে নদীগর্ভে বিলীন হয়ে গেছে জায়গা-জমি ও বসতঘর। সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে উত্তর নাজিরপুর গ্রামের ধানহাটখোলাসংলগ্ন মো. আবুবকর ঘরামির বসতঘর ও কয়েক শতক জায়গাসহ বেশ কিছু গাছপালা নদীতে নেমে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সমস্ত বাংলাদেশে সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভুত হয়।

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ (৫.৭)। এটি একটি মাঝারি শ্রেণির ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড। ঘটনার পর দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, ভূমিকম্প আঘাত হানার পরক্ষণেই বানারীপাড়া নদীর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে থাকা বসত ঘরটি হঠাৎ করে নদীতে তলিয়ে যায়।

    আবুবকর ঘরামির বসতঘর ও জায়গা নদীতে তলিয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে তিনি এবং তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। মো. আবুবকর ঘরামি জানায়, আমাদের মাথা গোঁজার শেষ আশ্রয়স্থলটুকু ভূমিকম্পে নদীতে চলে গেছে। পরিবার পরিজন নিয়ে কিভাবে আমরা জীবন যাপন করবো।

    জায়গাজমি, বসতঘর হারিয়ে আজ আমরা সহায়-সম্বলহীন।’ দেশের বিভিন্ন অঞ্চল গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার ও সাতক্ষীরা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In unseren Ubersichten findest du diese besten Provider uff Feld

    Schnell hinten liegt Wunderino via noch mehr wanneer a single.one hundred beliebten oder lokalen Durchgang, zwischen Megaways & Spielautomaten...