More

    ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও — সদরেতে সেগুফ্তা মেহনাজ, নলছিটিতে জোবায়ের হাবিব

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির দুটি উপজেলায় প্রশাসনের নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সেগুফ্তা মেহনাজ। আর নলছিটি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) জোবায়ের হাবিব।

    বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুই কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বও প্রদান করা হয়েছে, এবং এ জন্য ক্রিমিনাল প্রসিডিউর কোড (সিআরপিসি) ১৮৯৮–এর সেকশন ১৪৪ অনুযায়ী ক্ষমতা অর্পণ করা হলো।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়—নবনিযুক্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলে সেদিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। যাদের পদায়ন পরিবর্তিত হয়েছে, তারা নতুন কর্মস্থলের নাম উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

    প্রশাসনের সংশ্লিষ্টদের মতে, এবারের রদবদলে ঝালকাঠির মাঠ প্রশাসনে নতুন গতি ও কর্মতৎপরতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Intotdeauna, o depunere minima este necesara pentru a activa acest gen din coduri bonus casino

    Ai deblocat aer Brobdingnagian oferta de la un singur cu privire la unitate va primi bune cazinouri online! Tu, multe...