More

    বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ বস্তা সার জব্দ,দোকানিকে অর্থদণ্ড

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :  বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার বাজারে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক দোকানিকে অর্থদণ্ড ও ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চাখার বাজারের খুচরা সার বীজ-কীটনাশক বিক্রির নাজ সীড স্টোর থেকে খলিল মাঝি নামের এক ব্যক্তির কাছে অবৈধভাবে একসঙ্গে ৪০ বস্তা সার বিক্রি করা হয়।

    ওই সার পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার দাসেরহাটে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয়দের কাছ থেকে এ অভিযোগ পেয়ে বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিএমএ মুনীরের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে ৪০ বস্তা টিএসপি সার জব্দ ও বিক্রেতা নাজ সীড স্টোরের স্বত্বাধিকারী হুমায়ুন তালুকদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ উপস্থিত ছিলেন। এদিকে জব্দকৃত সার চাখার ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...