More

    বরিশালে নতুন চার আদালতের কার্যক্রম শুরু হচ্ছে রোববার

    অবশ্যই পরুন

    বিচারপ্রত্যাশীদের নির্বিঘ্ন এবং দ্রুত সুবিচার নিশ্চিত করতে বরিশালে আরও চারটি আদালতের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। এরই মধ্যে আদালত চারটিতে বিচারক নিয়োগ হয়েছে। রোববার (৩০ নভেম্বর) থেকে তারা বিচার কার্যক্রম শুরু করবেন। সকাল ১০টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন চারটি আদালতের কার্যক্রম উদ্বোধন করবেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল হাসান।

    তিনি জানান, রোববার নতুন চারটি আদালতে চারজন বিচারক যোগদান করবেন। তাদের মধ্যে তিনজন বরিশালে ছিলেন এবং একজন বাহিন থেকে আসছেন। তাদের যোগদানের পর থেকেই চারটি আদালতে বিচার কার্যক্রম শুরু হবে। এর ফলে বরিশালে বিচার কার্যক্রম আরও তরান্বিত হবে বলে জানান তিনি। আদালত চারটি হলো— বরিশাল মহানগর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, বরিশাল জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, বরিশাল পারিবারিক আপিল আদালত ও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল।

    এর মধ্যে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালে মো. মাসুদুর রহমান, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালে মোহাম্মদ আশরাফ উদ্দিন, পারিবারিক আপিল আদালতে রাফিয়া ইসলাম এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মো. আল আমিন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Patient_reflexes_are_key_when_helping_your_chicken_cross_the_chickenroad_safely

    Patient reflexes are key when helping your chicken cross the chickenroad safely from speeding carsUnderstanding the Core Gameplay LoopDifficulty...