More

    বরিশালে আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু জবাই করে ভাগ-বাটোয়ারা

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু রুবেল চৌকিদার, নাসির ও ল্যাপটপ বাবুর নেতৃত্বে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ইউনিয়নজুড়ে নানান ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি- আল্লাহর নামে ছেড়ে দেওয়া গরু যারা জবাই করে ভাগবাটোয়ারা করে খেয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। যেনো ভবিষ্যতে এধরণের কাজের সাথে লিপ্ত না থাকেন।

    শনিবার (২৯ নভেম্বর) রাত ৭ টার সময় চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গার পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ কীর্তনখোলা নদীর তীরবর্তী ভাঙ্গার পাড় এলাকার জেল্লাত আলী মুন্সির বাড়ির সামনে গরুটি জবাই করে ভাগ-বাটোয়ারা করা হয়েছে। গরু জবাই ও ভাগ বাটোয়ারায় নেতৃত্ব দেয় ভাঙ্গার পাড়ের রেস্টুরেন্ট মালিক মোঃ নাসির, ল্যাপটব বাবু, রুবেল চৌকিদার।

    নাসির, ল্যাপটব বাবুর নেতৃত্বে বশির, রায়হান, রাসেল, শহিদসহ অজ্ঞাত ১০/১৫ জন যুবক মিলে গুরু জবাই করে ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, আল্লাহর নামে ছেড়ে দেওয়া একটি গরু জবাই করে ভাগ-বাটোয়ারা করা হয়েছে। যারা এ ধরণের কাজের সাথে লিপ্ততাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করার সময় ল্যাপটপ বাবু হাওলাদার সংবাদকর্মীদের সংবাদ প্রকাশ করলে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।

    নাসির হাওলাদার বলেন, আজ সকালে নদীর পাড় থেকে গুরুটি অসুস্থ অবস্থায় রাস্তার উপরে উঠানো হয়। গরুটি বেশি অসুস্থ হওয়ায় আমরা জবাই করে ভাগবাটোয়ারা করে নিয়ে যাই। তবে গরুটির মালিক পাওয়া যায়নি। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইসমাইল হোসেন বলেন, চরবাড়িয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে একটা গরু জবাই করার ঘটনা শুনেছি।

    তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদি কেউ লিখিত অভিযোগ করে অথবা ‘আল্লাহর’ নামে ছেড়ে দেওয়া গরু হয় তাহলে চিহ্নিত নামধারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Patient_reflexes_are_key_when_helping_your_chicken_cross_the_chickenroad_safely

    Patient reflexes are key when helping your chicken cross the chickenroad safely from speeding carsUnderstanding the Core Gameplay LoopDifficulty...