More

    বরিশালে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির, কমেছে দাম

    অবশ্যই পরুন

    বরিশালে বাজারে সরবরাহ বাড়ায় শীতকালীন সবজিসহ কমেছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে প্রতি কেজি সবজির দাম ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। এর প্রভাবে খুচরা বাজারেও সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে।

    সোমবার (১ ডিসেম্বর) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা ঘুরে এমন চিত্র দেখা গেছে। পাইকারি সবজির বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এর মধ্যে ফুলকপি গত সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা, একইভাবে বাঁধাকপি ২৫ টাকা থেকে ১৫ টাকা, সিম ৬০-৬৫ টাকা থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ৯০-১০০ টাকা থেকে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

    এছাড়া বেগুন ৫৫-৬০ টাকা কিছুটা বেড়ে ৭০ টাকা বিক্রি হচ্ছে, পটল ৪৫ টাকা ৪০ টাকা, করলা ৫০ টাকা করে বিক্রি হচ্ছে, ঢ্যাঁড়স ৪০ টাকা থেকে ৩০ টাকা, বরবটি গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

    এদিকে শহরের পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, এসব সবজির কেজি প্রতি ২৫-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা, সিম ৬০-৭০ টাকা, কাঁচামরিচ ৯০-১১০ টাকা, বেগুন ৭৫-৮০ টাকা, পটল ৪৫-৫০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, ঢ্যাঁড়স ৪০-৪৫ টাকা, বরবটি ৫০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৭০ টাকা, গাজর ৯০ টাকা, কাঁচকলা ২৫ টাকা ও লেবু ১২-১৫ টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

    অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস মাছ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা। নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জানান, পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে।

    কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়। তাই খুচরা বাজারে সবজি কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়। বরিশালে বহুমুখী সিটি মার্কেটের পাইকারি ব্যবসায়ী মো. আমিন শুভ জানান, বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। কিছু দিনের মধ্যে সবজির দাম আরও কমে আসবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Patient_reflexes_are_key_when_helping_your_chicken_cross_the_chickenroad_safely

    Patient reflexes are key when helping your chicken cross the chickenroad safely from speeding carsUnderstanding the Core Gameplay LoopDifficulty...