More

    মঠবাড়িয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২নং ধানিসাফা ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রামিম লস্কর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলাম বাদল, পৌর যুবদলের মোস্তফিজুর রহমান ফিরোজ, আসাদুজ্জামান মনিরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতা-কর্মীরা। কর্মীসভায় ধানিসাফা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তোফাজ্জল বেপারী সভাপতিত্ব করেন।

    নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক শক্তি আরো সুসংহত করে দলীয় কর্মকাণ্ড বেগবান করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্র দল নেতা সাফা ডিগ্রী কলেজের আহ্বায়ক আব্দুর রহিম খান

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the unique perks of best non UK casino sites for casual players

    Casual players often appreciate how best non UK casino sites blend straightforward design with flexible payment options, creating a relaxed environment that encourages easygoing play.