More

    ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু, স্বামী আহত

    অবশ্যই পরুন

    ঝালকাঠি জেলার নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক আহত হয়েছেন। আজ সকাল ১০টায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় বরিশাল -ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লিমা আক্তার ইশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী। তাদের ৫ বছর বয়সি ও ২ বছর বয়সি দুটি সন্তান রয়েছে। নিহত লিমার ভাসুর ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি আসার সময় পিছন থেকে একটি ট্রলি ধাক্কা দেয়।

    এতে লিমা আক্তার গুরুতর আহত হন। লিমা আক্তারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...