More

    বরিশাল নগরীর সবজির বাজারে স্বস্তি

    অবশ্যই পরুন

    পর্যাপ্ত সরবরাহ থাকায় বরিশালে কমেছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে প্রতিটি সবজির দাম ৫-১০ টাকা কমেছে। এতে খুচরা বাজারেও আগের তুলনায় কিছুটা দাম কমেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

    পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি গত সপ্তাহে ১২-১৫ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ১০-১২ টাকা, বাঁধাকপি গত সপ্তাহে ১০-১২ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৮-১০ টাকা, সিম গত সপ্তাহে ৩০-৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা, এছাড়া কাঁচামরিচ গত সপ্তাহে ৪০-৪৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০-৩৫ টাকা, বেগুন গত সপ্তাহে ৩৫-৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২০-৩০ টাকা বিক্রি হচ্ছে, করলা গত সপ্তাহে ৩৫-৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৮-৩০ টাকা,

    বরবটি গত সপ্তাহে ৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০-৩৫ টাকা, পেঁপে গত সপ্তাহে ২০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৫ টাকা, লাউ গত সপ্তাহে ৩০-২৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, টমেটো গত সপ্তাহে ৭০-৮০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৬৫-৭০ টাকা, গাজর ৩০-৩৫ টাকা, কাঁচকলা ২০ টাকা ও লেবু ১০-১২ টাকা হালি বিক্রি হচ্ছে।

    এদিকে পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ১৫-২০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা, সিম ৪০-৪৫ টাকা, কাঁচামরিচ ৪০-৪৫ টাকা, বেগুন ৩৫-৪০ টাকা, করলা ৩৫ টাকা, বরবটি ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচকলা ২৫ টাকা ও লেবু ১২-১৫ টাকা হালি বিক্রি হচ্ছে।

    এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।

    এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ মাছ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা। নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জানান, এখন সব সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে তাই দামও নাগালের মধ্যে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...