More

    নলছিটিতে কওমী মাদ্রাসার নামে জমি দখলের অভিযোগ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: ঝালকাঠির নলছিটির মোহাম্মাদীয়া জয়নাল আবেদীন কওমী মাদ্রাসার নামে জমি দখলের অভিযোগ উঠেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম ইমাম পতিত সরকারের ক্ষমতার দাপটে স্থানীয় কয়েকটি পরিবারের জমি দখলে নিয়ে মাদ্রাসার ভবন নির্মাণ করেছে বলেও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। বুধবার বেলা ১১টায় (২৪ ডিসেম্বর) নলছিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নলছিটি শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চুন্নু ।

    এসময় তিনি লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, মোহাম্মাদীয়া জয়নাল আবেদীন কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম ইমাম দেশের একজন একজন চিহ্নিত কালোবাজারি।ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার দাপটে তিনি একটি সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী থেকে কোটিপতি বনে গেছেন। তৎকালীন সময়েই তিতাস গ্যাস চুরিসহ তার নানাা অপকর্মের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে।

    আওয়ামী ক্ষমতার দাপটে নলছিটিতে মাদ্রাসা স্থাপনের নামে তার ক্রয়কৃত জমির পাশের জমিও তিনি জোরপূর্বক দখলে নেন। ভুক্তভোগীরা বাঁধা দিলে তিনি পেশিশক্তির জোরে অন্যের জমিতে বালুভরাট করেন । পরে এনিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা উদ্যোগ নিলেও তিনি কর্ণপাত করেনি।

    বর্তমানে মাদ্রাসার নামে দখলে নেয়া জমি দখলমুক্ত করে অভিযুক্ত সাইফুল ইসলাম ইমামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে যুবদল নেতা আনোয়ার হোসেন চুন্নু আরও দাবি করেন, মোঃ সাইফুল ইসলাম ইমাম রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরির দায়ে অভিযুক্ত।

    তার কালো টাকার প্রভাবে বিগতদিনে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের দিয়ে বিএনপি কর্মীদের নির্যাতন নিপীড়ন চালাতেন। ২৪ এর অভ্যুত্থানের পর ভোল পাল্টে বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ার ব্যর্থ মিশন চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে তার মত অনুপ্রবেশকারীদের ব্যাপারেও বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহবান জানানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Real deal Bet Gambling establishment Added bonus Requirements 2026: Totally free Spins & Promotion Offers Inside!

    Withdrawals via cryptocurrencies and you will age-wallets such as for example Skrill and you can Neteller processes in 1...