More

    পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

    অবশ্যই পরুন

    পিরোজপুর সদর উপজেলায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত সুমনা আক্তার (১৮) সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় ফারুক শিকদারের মেয়ে। অভিযুক্ত অমিত হাসান একই উপজেলার মধ্য রাস্তা এলাকার বাসিন্দা।

    ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাবেক স্বামী অমিত হাসান তার প্রাক্তন স্ত্রী সুমনা আক্তারকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ওই রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

    পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতির আগেই হাসপাতালে তার মৃত্যু হয়।

    এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তরিকুল ইসলাম বলেন, নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SpinFred Casino: Lightning-Fast Slots & Rapid Action for the Quick‑Play Pro

    1. Why SpinFred Appeals to the Fast‑Paced PlayerSpinFred Casino thrives on the adrenaline of short, high‑intensity sessions. The interface...