More

    পিরোজপুর সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের নবযাত্রা: শপথ গ্রহণ সম্পন্ন

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার সরকারি চাকুরিজীবীদের (১১–২০ গ্রেড) অধিকার ও কল্যাণে নিয়োজিত পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

    রবিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত নেতৃত্বের হাতে দায়িত্বভার অর্পণের মাধ্যমে সংগঠনটি নতুন উদ্যমে পথচলা শুরু করল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির, তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি মো. শামসুদ্দোহা বলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সরকারি চাকুরিজীবীদের যৌক্তিক দাবি আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারে আন্তরিকভাবে কাজ করবে।

    এ সময় তিনি সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি সদস্যদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেন তিনি এবং সবার সহযোগিতা কামনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ведущие сервисы для совместной деятельности над инициативами

    Ведущие платформы для групповой деятельности над задачами Современные группы нуждаются в продуктивных решениях, которые позволяют координировать активности членов независимо от...