More

    দত্তক নেওয়া শিশুকে নির্যাতন, নারী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    দত্তক নেওয়া কন্যা শিশুর (১৪) উপর নির্যাতনের অভিযোগে এডলিন বিশ্বাস (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মামুন উল ইসলাম জানিয়েছেন- নগরীর পুলিশ লাইন আমবাগান এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানিয়েছেন-এ ঘটনায় দুইজনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছে থানার এসআই আবদুল মাজেদ। মামলার আসামিরা হলেন-ড্যান অধিকারীর স্ত্রী এডলিন বিশ্বাস (৪০) এবং এডলিনের ভাই পিটার বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস।

    মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ বছর আগে দত্তক নেওয়া এক শিশুকে মারধর করতো এডলিন ও তার পরিবারের সদস্যরা। গত কয়েকদিন ধরে ওই কন্যা শিশুকে যৌন নিপীড়ন চালায় এডলিনের ভাই জনি বিশ্বাস। কিশোরীকে যৌণ নিপীড়নে জনিকে সহায়তা করতো বোন এডলিন।

    দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চললেও গত সোমবার দিবাগত রাতে গোপনে ওই কন্যাশিশু বিষয়টি সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। এরপর রাতেই অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

    মামলার বাদি সাব-ইন্সপেক্টর (এসআই) আবদুল মাজেদ বলেন, শিশুটিকে ছোট বেলায় দত্তক নেয় এডলিনের পরিবার। বর্তমানে মেয়েটির বয়স ১৪ বছর। বাসার কাজ করানোর পাশাপাশি অনেকদিন ধরে মেয়েটির উপর শারীরিক ও যৌণ নির্যাতন চালায় এডলিন ও তার ভাই জনি।মামলার অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mosbet-də sadə ödənişlər və sürətli oyun axını təcrübəsi

    Mosbet istifadəçilərə sadə və sürətli ödəniş üsulları təqdim edir, bu da oyun zamanı fasiləsiz və rahat təcrübə təmin edir. Sistem həm yeni, həm də təcrübəli oyunçular üçün əlçatandır.