More

    বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

    অবশ্যই পরুন

    বরিশাল: স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের প্রেরণাস্থল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বরিশাল জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাজ ইসলামের উদ্যোগে কুরআনের পাখিদের নিয়ে পবিত্র কুরআন খতম এবং জুম্মা নামাজের পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা জনাব মাসুদ হাসান মামুন, সাবেক ছাত্রনেতা ও বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জাসাস বরিশাল মহানগর এর সভাপতি তুহিন, দারুননাজাত নেছারিয়া আইডিয়াল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন এবং মাদরাসার পরিচালক নজরুল ইসলাম।

    দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাদরাসার হাফেজ সাহেব জনাব সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি ২ জানুয়ারি ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating bitcoin casino sites without losing your way

    Navigating bitcoin casino sites often means weighing convenience against security, with factors like payment speed and site design quietly shaping the overall experience.