More

    বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আখতার গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন হাওলাদারকে (৪৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
    মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে  তাকে
    বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
    এর আগে সোমবার (৫ জানুয়ারী) রাত পৌণে ১ টার দিকে ডেভিল হান্ট ফেজ-২’র বিশেষ অভিযানে সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...