More

    বিএনপির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনির মায়ের জানাজা সম্পন্ন

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ: পাথরঘাটা প্রতিনধি: বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির মমতাময়ী মা হামিদা খাতুন (৯২)-এর জানাজা সম্পন্ন হয়েছে। তিনি পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামালেরও মাতা ছিলেন।

    এর আগে গত ৯ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজনসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

    শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় পাথরঘাটার এমপি বাড়ি কলেজ মাঠে মরহুমা হামিদা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জামায়াতে ইসলামীর বরগুনা-২ আসনের প্রার্থী ডা. সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম কাসেমীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি জানাজায় উপস্থিত ছিলেন।জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম

    নির্মাণাধীন ঘরের জন্য আনা বালু সুপারি গাছের নীচে রাখার কারণে ধারালো অস্ত্র দিয়ে দ্বীন ইসলাম খান ওরফে মুন্না নামে...