More

    ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা

    অবশ্যই পরুন

    দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৬ জানুয়ারি অপরাহ্নে বরিশাল শহরের ঐতিহাসিক বেলসপার্কে মাঠে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের এই রাজনৈতিক সফরকে ঘিরে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চল বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

    মাত্র ১০ দিন পরেই নেতার বরিশালে আগমনের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বৈঠকে তারেক রহমানের বরিশাল আগমনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়।

    বরিশাল বিএনপি সূত্র জানিয়েছে, বুধবার রাতে আকন কুদ্দুসুর রহমান এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার গুলশান কার্যালয়ে গেলে নেতা তারেক রহমান বরিশাল সফর করবেন বলে জানানো হয়। এবং সার্বিক প্রস্তুতিগ্রহণে বরিশাল বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বরিশাল সদর আসনের ধানের শীষের এমপি প্রার্থী বর্ষীয়াণ নেতা সরোয়ার বলেন, দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতি সভা ডাকা হয়েছে।

    সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা, জেলা, মহানগর এবং উপজেলা বিএনপির সুপার ফাইভ নেতারা অংশ নেবেন। সেখানে তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হবে। এর আগে বিশ বছর আগে ২০০৬ সালের ১৪ মে বরিশালে আসেন তারেক রহমান। ওইদিন তিনি বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এরপর সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এছাড়া বাকেরগঞ্জ উপজেলায় একটি ব্রিজও উদ্বোধন করেছেন তিনি।

    ওই সময় তিনি বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০ বছরের ব্যবধানে সেই তারেক রহমান বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান পদমর্যাদা নিয়ে। তার এই আগমন ঘিরে বরিশালে নেতাকর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকে বরণে নানান রকম প্রস্তুতির কথা জানিয়েছে নেতাকর্মীরা।

    বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জানান, তারেক রহমানের বরিশাল সফর সম্পর্কে ১৪ জানুয়ারি রাতে দলের গুলশান কার্যালয় থেকে চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে অবহিত করা হয়। আগামী ২৬ জানুয়ারি বেলসপার্ক মাঠে নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ দিতে জোর প্রস্তুতি চলছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spelen zonder gedoe: een frisse blik op casino zonder cruks

    Ontspannen Spelen bij een Casino Zonder Cruks: Wat Je Moet Weten Wat betekent spelen in een casino zonder cruks? De term...