More

    কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা আ. রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ঝালকাঠি , মো:মেহেদী হাসান: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ বাজারে বীর মুক্তিযোদ্ধা আ. রহমান-এর রুহের মাগফিরাত কামনা এবং ‘বীর মুক্তিযোদ্ধা আ. রহমান ফাউন্ডেশন’-এর পথচলা উপলক্ষে এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ​সম্পূর্ণ অরাজনৈতিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী এডভোকেট রুবেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ফাউন্ডেশনটি সম্পূর্ণ মানবিক উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো এলাকার গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে সেবা করে যাওয়া।” তিনি দল-মত নির্বিশেষে সকলকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন মাওলানা আব্দুল হাই নেচারী সাহেব সাংবাদিক বাদল হাওলাদার সভাপতি, কাঠালিয়া প্রেসক্লাব।

    ​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ​আলোচনা সভা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আ. রহমান-এর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে বক্তারা মরহুমের দেশপ্রেম ও কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয় পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In unseren Ubersichten findest du diese besten Provider uff Feld

    Schnell hinten liegt Wunderino via noch mehr wanneer a single.one hundred beliebten oder lokalen Durchgang, zwischen Megaways & Spielautomaten...