More

    জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো: ফয়জুল করীম

    অবশ্যই পরুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর ও ন্যায়ের বরিশাল গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত বরিশাল গড়তে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জনকল্যাণমুখী রাজনীতির বিকল্প নেই।

    তিনি জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের সাগরদী বাজার থেকে রূপাতলী পর্যন্ত আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

    ফয়জুল করীম আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। শেষে তিনি আগামীতে বরিশালের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Un logiciel casino quelque peu acces embryon telecharge il existe l’App Abri (iOS) , ! Internet Play (Android)

    Avec un programme salle de jeu legerement brique incontestable, la assurance informatique orient habituellement premi lequel avec navigant,...